আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ।।
~~~~~~~~~~~~~"বিসমিল্লাহির রহমানির রহীম"~~~~~~~~~~~~~
পরম করুণাময়ের অশেষ রহমতে কিছুটা বিলম্বে হলেও অবশেষে আমরা আমাদের মনে লালিত সংগঠনকে বাস্তবে রূপান্তরিত হতে দেখছি। আজকে আমাদের আবির্ভাবকে কেবল একটি শুরুর "প্রথম পদক্ষেপ" এর সাথে তুলনা করা যেতে পারে।
মকবুলিয়ান | Mockbullian
আল-হাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ এর প্রতিষ্ঠালগ্ন হতে আজ অবধি, আন্তঃ বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোন প্রকার Club বা সংগঠন সৃষ্টি করা হয়েছিল কি-না তা আমাদের জানা নেই। তবে আমরা বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রয়াসে যে কোন লক্ষ্য অর্জন করা সম্ভম। আর এ "সম্মিলিত প্রয়াস" আব্যাহত থাকে তখনই, যখন সকলকে একই ছত্রছায়ায় 'আবদ্ধ' করা সম্ভম হয়। বিভিন্নভাবে আমরা একত্রিত হতে পারি। এবং এক্ষেত্রে Club বা সংগঠন নিঃসন্দেহে তালিকায় সেরা বিকল্পের ভূমিকা পালন করতে পারে। কেননা, "শৃঙ্খলতাই শৃঙ্খল মুক্তির পথ"।
মকবুলিয়ান বা Mockbullian তেমনই একটি Club বা সংগঠন। রোজকার দিনে আমরা সকলেই নিয়মিত বা অনিয়মিতভাবে কিছু ভালো (যদিও ভালোর সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম, তাই আমরা সেদিকে যাব না। শুধু কিছু নির্দিষ্ট ভালো কাজ নিয়েই আমরা কথা বলব। ইনশাআল্লাহ্!) কাজ করে থাকি। আমাদের উদ্দেশ্য (খুবই সরল) হচ্ছে, সেরকম কিছু ভালো কাজকে অভ্যাসে পরিণত করা। যেমনঃ কিছুদিন আগে আমাদের কলেজে 'বাংলা বিভাগের' প্রশংসনীয় এক উদ্যেগের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল, "আন্তঃ বিশ্ববিদ্যালয় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা"। এবং সবচেয়ে মজার বিষয় হল, গত তিন বছরে কেবল এবারই আমরা এমন কোন প্রতিযোগিতার আসর দেখতে পেলাম। আমাদের কলেজে ছাত্র-শিক্ষক সাংগঠনিক দুর্বলতার কারণে, অনেক ক্ষেত্রেই অন্যান্য কলেজের তুলনায় আমরা পিছিয়ে পড়েছি। এরকম হুট-হাট আয়োজন আমাদের কোন প্রকার কাজে আসে না। আমরা চাচ্ছি, এরকম মাঝে-মাঝে করে থাকা ভালো কাজগুলোকে নিয়মিত করতে তথা অভ্যাসে পরিণত করতে।
একটা কথা স্পষ্ট করে বলে রাখা ভালো যে, "মকবুলিয়ান বা Mockbullian" Club টি আল-হাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ এর সাথে সম্পর্কিত সকল ব্যক্তির জন্যই উন্মুক্ত। এটা আমাদের সকলেরই Club। কোন নির্দিষ্ট বিভাগ বা শ্রেণির জন্য এটি নয়।
সম্প্রতি Club টির প্রসার ও সম্মৃদ্ধির কথা চিন্তা করে, জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম "ফেসবুক" এ "Mockbullian" নামক শিরনামে একটি Group খোলা হয়েছে। আমাদের কলেজের প্রতিটি বিভাগের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন খাতের উন্নয়নমূলক বিষয়ে গঠনমূলক আলোচনা ও তার সুষ্ঠু বহিঃপ্রকাশই এ Group এর চালিকাশক্তি। উদাহরণস্বরূপঃ শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য ও জ্ঞান ইত্যাদি তুলে ধরা এবং একজনের সমস্যায় আরেকজনের সাধ্যমত সহায়তা করা।
Group টি আমাদের সকলের এবং এর পবিত্রতা বজায় রাখার দায়িত্ব আমাদের সবার। কোন প্রকার বিভ্রান্তিমূলক খবর ছড়ানো বা কটূক্তিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। ক্রমানুসারে Group এ Post করার বিষয় ও নিয়মাবলী স্পষ্ট করে তুলে ধরা হবে। আশা রাখি সে পর্যন্ত সকলে আমাদের সাথেই থাকবেন। আর অবস্যই Post টি Share করার মাধ্যমে সকলকে অংশগ্রহণে উৎসাহিত করবেন।
আমাদের এই গ্রুপটির মাধ্যমে যদি আপনাদের কারো বিন্দুমাত্র উপকার হয়ে থাকে। তাহলে মনে করবো আমাদের এতদিনের কষ্ট, সার্থক হয়েছে। ধন্যবাদ।।
Admin: শোয়েব খান রফিক।
কৃতজ্ঞতা স্বীকারঃ Khaled Mahmud Dipu, Imtiaj Ibna Jibon, A Rashed Mosharraf.
![]() |
| Mockbullian |

Comments
Post a Comment